1 মিনিটে পড়ুন
১৬ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।ইহা ছাড়াও তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পরিমিত সুষম খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির আরো বলেন, সকল অফিসার ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। যে ভাল করবে তাকে পুরস্কৃত করা হবে এবং যে নিয়ম পরিপন্থি কাজ করবে তাকে শাস্তি পেতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ কমিশনার,(ক্রাইম),মোহাম্মদ খোরশেদ আলম উপ পুলিশ কমিশনার (সদর) ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ পুলিশের অন্যান্ন উর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।





