বিদ্যুৎ পৃষ্টে দ’গ্ধ কুমরাদীর শিশু রায়হানের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শিবপুরের মানবিক এমপি মনজুর এলাহী

1 মিনিটে পড়ুন

একেরপর এক সহযোগিতা নিয়ে অসহায় শিশু রায়হানের পাশে রয়েছেন মানবিক এমপি মনজুর এলাহী। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামে বিদ্যুৎ পৃষ্টে দগ্ধ ও হাত হারানো অসহায় শিশু রায়হানের পাশে দাড়িয়েছেন শিবপুরের মানবিক সংসদ সদস্য মনজুর এলাহী।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আজ শুক্রবার বিকেলে রায়হানের বাড়িতে যান এমপি মনজুর এলাহী। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, শিবপুর উপজেলা কৃষক দলের আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর রোমান, সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম। বিশেষ করে শিশু রায়হানের চিকিৎসার আর্থিক সহায়তা জোগাতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কাছে থেকে সবসময় তার দেখাশোনা করেছেন দুই স্বেচ্ছাসেবী আলোর দিশারি সামাজিক সংগঠন এর সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক কারিম
আহসান। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় সংসদ সদস্য ঘর করার জন্য দুইবান ঢেউটিন, নগদ ১০ হাজার টাকা, প্রতিবন্ধী কার্ড, শুকনো খাবার প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
এরপূর্বে ও নগদ ৩০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করছেন এমপি মনজুর এলাহী।
একের পর মানবিক কর্মকাণ্ডের ফলে প্রশংসিত হচ্ছেন তিনি।

শেয়ার করুন