1 মিনিটে পড়ুন
১৩ আগস্ট ২০২৬ মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে মনোহরদী সরকারি কলেজ প্রাঙ্গণে মনোহরদী ওয়াইপিএজি এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মান্নান উক্ত কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি’র কোঅর্ডিনেটর সাংবাদিকনেতা কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটো ওয়াইপিএজি এর কোঅর্ডিনেটর মোঃ আকাশসহ কলেজের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী, পিএফজি ও ওয়াইপিএজি’র সদস্যগণ।
বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ছাত্রছাত্রীদের মাঝে গাছ লাগানোর গুরুত্ব এবং আন্তর্জাতিক যুব দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর কলেজ প্রাঙ্গণে বিভিন্ন পরিপক্ব বিশটি বনজ গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২৬ উদযাপিত “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আজ ওয়াইপিএজি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।





