1 মিনিটে পড়ুন
রাজশাহীর কাঁকনহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: সামসুল ইসলাম এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদোন্নতি পাওয়ায় তিনি গত ১০ ই আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করেন। তার বদলিজনিত কারণে কাঁকন হাট পৌরসভার উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একই সাথে কাঁকনহাট পৌরসভার নবনির্মিত আধুনিক পৌর সভাকক্ষের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা কাঁকনহাট পৌরসভার প্রশাসক হিসেবে মোঃ সামসুল ইসলামের গতিশীল নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁর কর্মকালে পৌরসভার নানামুখী উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপগুলো স্থানীয়বাসীর মনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা মন্তব্য করেন।
তথ্য সুত্রে জানা যায়, কাঁকন হাট পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে একটি আধুনিক পৌর সভাকক্ষের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হওয়ায় বিদায় লগ্নে মো: সামসুল ইসলাম আধুনিক পৌর সভা কক্ষের উদ্বোধন করেন যাতে করে এই পৌর সভাকক্ষের শুভ উদ্বোধন হওয়ায় পৌরবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো বলে স্থানীয় জনতা মনে করেন।
উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউএনও পদোন্নতিপ্রাপ্ত মোঃ সামসুল ইসলামের হাতে কাঁকন হাট পৌরসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





