1 মিনিটে পড়ুন
রাজধানীর সাভার থানাধীন দক্ষিণ দরিয়াপুর মৌজাস্হিত মহাখালী জোনাল অফিসের জোন ৩/৩ এর আওতাধীন সাভার ভাগলপুর সিরামিকস বাজার সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ভবন মালিক ইসমাইল মাদবর গং এর। বাড়ি নং ৪৮/২।৫ শতাংশ জমিতে ৫ (পাঁচ) তলা ভবন নির্মাণের জন্য ফাউন্ডেশন করেছে ভবন মালিক ইসমাইল মাদবর গং।
কিন্তু এই সাভার এলাকা রাজউকের এরিয়াধীন এলাকা। এখানে ভবন নির্মাণের জন্য অবশ্যই রাজউকের ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ করতে হবে। কিন্তু ভবন মালিক সরকারের এই নীতিমালার কোন প্রকার তোয়াক্কা না করে ৩/৩ জোনের এই মৌজায় দায়িত্বে থাকা ইমারত পরিদর্শকের সহযোগিতায় পৌরসভার অনুমোদন নিয়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ করছেন ভবন মালিক ইসমাইল মাদবর গং।
যা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ভবন নির্মাণের নিয়ম নীতিকে সুস্পষ্ট ভাবে লংঘন করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এর পরিপত্রের প্রেক্ষিতে বলা হয়েছে ইউনিয়ন পরিষদের আওতায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন ভবন স্থাপনা বা অবকাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্ট এলাকায় ইউনিয়ন পরিষদ কর্তৃক বিভিন্ন সময় অনুমতি প্রদান করা হয়েছে যা ইউনিয়ন পরিষদের ক্ষমতা বহির্ভূত কর্মকান্ড।
এতদ্বারা ইউনিয়ন পরিষদ সমূহকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ )আইন, ২০০৯ এর ২য় তফসিলে ইউনিয়ন পরিষদের কার্যাবলী /কর্মকান্ড নির্ধারণ করা আছে । তথাপিও আইন বিধি বহির্ভূতভাবে কোন ইউনিয়ন পরিষদ যদি এ ধরনের কর্মকান্ডের সাথে যুক্ত হয় সে ক্ষেত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাই রাজউক এরিয়াভুক্ত এলাকায় রাজউকের অনুমোদন ছাড়া ব্যত্যয় করে ভবন নির্মাণ করা যাবে না। কিন্তু ভবন মালিক রাজউকের সেই বিধি বিধানকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত এবং ইমারত পরিদর্শকের সহযোগিতায় নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ করছে।





