1 মিনিটে পড়ুন
৯/০৮/২০২৬ ইং তারিখ রোজ রবিবার সকাল ০৮.০০ টায় নাটোর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন নাটোর জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম।
অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন।
তিনি নাটোর জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন-যাপনসহ সততা ও নিষ্ঠারসাথে দায়িত্ব পালন করার দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।





