মুন্সীগঞ্জে জেলা বিশেষ শাখার সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

1 মিনিটে পড়ুন

মুন্সীগঞ্জ জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য জেলা বিশেষ শাখার সদস্যদের নির্দেশনা দেন। পাশাপাশি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন