নরসিংদীতে দুই মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

1 মিনিটে পড়ুন

নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি পার্ক সংলগ্ন নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তাদের প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে মোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় জব্দ করা গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী মডেল থানার এসআই (নি.) মাসুদ ফকির।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

শেয়ার করুন