১ মিনিটে পড়ুন
৭ই নভেম্বর ২০২৬ ইং তারিখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
তথ্য সুত্রে জানা যায়, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
ইহা ছাড়াও তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন তুলে ধরে বক্তব্য রাখেন।
মিজানুর রহমান মিনু এমপি বক্তব্য প্রদান কালে ৭ই নভেম্বরে সিপাহী বিদ্রোহের সম্ভাবনাকে সংগতি প্রকাশের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য ও একদল বিপথগামী সেনা সদস্যদের কে ফিরিয়ে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন তা তিনি তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহ সভাপতি ওলিউল হক রানা, আসলাম সরকার সাবেক কাউন্সিলর মিলু, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয়ভূম মন্ত্রী মিজানুর রহমান মিনু তার বক্তব্যে প্রধান কালে আরো বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইহা ছাড়াও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ ৭ই নভেম্বরের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।







