রাজশাহীতে হারানো ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

১ মিনিটে পড়ুন

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল ফোনসেট উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করে রাজশাহী পুলিশ।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী পুলিস সুপারের কার্যালয়ে পুলিশ সুপার, মো. মামুন অর রশিদ উপস্থিত থেকে উদ্ধারকৃত ৫৬ মোবাইল ফোনসেট প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

রাজশাহী পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটের মালিকদের সাধারণ ডায়রির প্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা ৫৬ মোবাইল ফোনসেট উদ্ধার করেন।


হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।


এসময় রাজশাহী পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোনসেট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার :
শেয়ার করুন