১ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হারের তালিকায় সর্বোচ্চ পাসের হার ৫৪ দশমিক ৬১ শতাংশ এবং সর্বনিম্ন ২৩ শতাংশ।
প্রাপ্ত তালিকা অনুযায়ী, সোনারগাঁ স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৫৪ দশমিক ৬১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, প্রতিষ্ঠানটির পাসের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ। হোসেনপুর কলেজে পাসের হার ৪২ দশমিক ৪৭ শতাংশ।
অন্যদিকে, সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ, সিনহা স্কুল অ্যান্ড কলেজে ৩৯ দশমিক ০৫ শতাংশ এবং মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজে ৩৩ দশমিক ৭৫ শতাংশ।
এ ছাড়া বারদী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ, সোনারগাঁ আইডিয়াল কলেজে ২৭ দশমিক ০৯ শতাংশ, সোনারগাঁ নলেজ কিং কলেজে ২৬ শতাংশ এবং সোনারগাঁ সরকারি কলেজে পাসের হার মাত্র ২৩ শতাংশ
প্রতিষ্ঠানভিত্তিক পাসের হার
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম
পাসের হার
সোনারগাঁ স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ৫৪.৬১%
কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ৪৮.৩৬%
হোসেনপুর কলেজ ৪২.৪৭%
সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ,৪০.৫৪%
সিনহা স্কুল অ্যান্ড কলেজ ৩৯.০৫%
মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ ৩৩.৭৫%
বারদী স্কুল অ্যান্ড কলেজ ২৮.৫৭%
সোনারগাঁ আইডিয়াল কলেজ ২৭.০৯%
সোনারগাঁ নলেজ কিং কলেজ ২৬.০০%
সোনারগাঁ সরকারি কলেজ ২৩.০০%
শিক্ষার মান নিয়ে প্রশ্ন, প্রয়োজন কার্যকর উদ্যোগ “প্রকাশিত এই ফলাফল উপজেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান, পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।
বিশেষ করে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠানের পাসের হার ৬০ শতাংশে পৌঁছাতে পারেনি। আবার কয়েকটি প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় বিষয়টি অভিভাবক ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান, অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সামগ্রিকভাবে, সোনারগাঁয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।









