সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১ মিনিটে পড়ুন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।


প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে সব অপশক্তি মোকাবিলা করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জাতীয় উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, যুবদল দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। র‍্যালি ও আলোচনা সভাকে ঘিরে সোনারগাঁয়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।সোনারগাঁ উপজেলা যুবদলের এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার :
শেয়ার করুন