১ মিনিটে পড়ুন
কুষ্টিয়ায় ৪৭ ব্যাটালিয়নের বিজিবি পৃথক অভিযানে ২৩ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালমাল সীমান্তের বিভিন্ন এলাকা হতে উদ্ধার করেছে। সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত ৭ ও ৮ অক্টোবর গভীর রাতে দৌলতপুর উপজেলার কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সরদারপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল এবং ওই রাতেই পার্শ্ববর্তী জামালপুর মাঠপাড়া হতে ৫ বোতল মদ ও ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন উদ্ধার করে।
অন্যদিকে ৮ অক্টোবর রাত ২টায় জামালপুর বিওপির পাকুরিয়া নামক স্থান হতে ৫৭ বোতল স্কাফ সিরাপ এবং ভোরে চল্লিশপাড়া বিওপির খবির নামক ব্যক্তির জমির নিকটে অভিযান চালিয়ে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫ টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এরপর কাজীপুর বিওপির রিফুজিপাড়া হতে ১৯ বোতল মদ, ৫ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে সর্বমোট ৫৭ বোতল স্কাফ সিরাপ, ২৪ বোতল মদ, ৬,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮ পিস ইয়াবা, ১৬৫ টি চকলেট বাজি, ২৩৫ প্যাকেট বিড়ি এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫৫ হাজার ২ গত ৫০ টাকা।









