১ মিনিটে পড়ুন
দীর্ঘদিনের শিক্ষকতার মাধ্যমে শিক্ষাদান, পেশাগত নিষ্ঠা, সততা ও শিক্ষার সার্বিক মান উন্নয়নের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় পর্যায়ে গুনী শিক্ষক- ২০২৬ সম্মাননায় ভূষিত হয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন।
বিশ্ব শিক্ষক দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানের এই সংবর্ধনা, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট, দুই লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেয়া হয়। শিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী মুখপাত্র মাহাদী আমিন, সংসদ সদস্য মোঃ সেলিম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের গুনী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ নাজিম উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং বলেন এই সম্মান তার একার নয়। ওনার বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক গভর্নিং বডির সদস্য সহ শুভানুধ্যায়ীরা।
ছাত্র জীবন থেকে অত্যন্ত মেধাবী মোঃ নাজিম উদ্দিন কৃতিত্বের সাথে এসএসসি, এইচএসসি পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অর্নাস মাস্টার্স ডিগ্রী লাভ করেন। শিক্ষকতা জীবন তার বহু কৃতি ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে কর্মরত । তার মধ্যে উল্লেখযোগ্য নাসার বিজ্ঞানী আল ইমরান। ব্যক্তি জীবনে জীবনে তিনি দুই সন্তানের জনক এবং দুই জনই হাফেজ। একজন মিশরের আল আযহার বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়ন রত।









