১ মিনিটে পড়ুন
আজমিরী সুলতানা,মনোহরদী
গত বুধবার (৩০ শে সেপ্টেম্বর) দুপুরে মনোহরদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে “মেধার সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ ” শীর্ষক বিশেষ অনুপ্রেরণামূলক আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদুল হাসান শিক্ষার মান উন্নয়ন, মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধ চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেকে একজন ভালো এবং আদর্শ মানুষ গড়ে তুলতে হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি, গণিত, কবিতা আবৃওি, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় অংশ নেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহম্মেদ,অভিভাবক সদস্য সাদিকুর রহমান তারেক এবং শিক্ষক প্রতিনিধি আওলাদ হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন।









