১ মিনিটে পড়ুন
২৭শে সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) বিকাল তিনটায় কাশিমপুর গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠে হাজারো ফুটবল অনুরাগী মানুষের ভালোবাসায় এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে এই টুর্লামেন্টের শুভ সূচনা হয়।
তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল খাবা এবং ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করতে ব্যতিক্রমি পদক্ষেপ নিয়েছেন -গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। তার প্রত্যক্ষ উদ্যোগে শুরু হয়েছে -“প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”।
অনুষ্ঠানে যুবসমাজকে নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন- প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। তিনি বলেন– আমাদের লক্ষ্য একটাই -ভবিষ্যৎ যুবসমাজকে মাদক ও নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত রাখা,, যাতে তারা একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারে। তরুণরা কোন ক্ষতিকর বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকবে না, তারা থাকবে খেলার মাঠে, মেতে থাকবে ক্রীড়া চর্চায়। নিয়মিত খেলাধুলা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে এবং এই তরুণ শক্তিই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।
এর আগে বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টুর্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোঃ হাসান উদ্দিন সরকার। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠান ও খেলা দেখতে মাঠে সমাগম ঘটে স্থায়ী রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের। খেলা জুরে মাইকে চমৎকার ধারা বর্ণনা ও খেলা পরিচালনায় মাঠ মাতিয়ে রাখেন বিশিষ্ট ক্রিয়াবিদ আব্দুর রহিম খান। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন- সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত সচিব ফিরোজ আল মামুন।
প্রশাসকের এই বিশেষ আয়োজনের প্রথম দিনেই স্থানীয় ফুটবল প্রেমিকদের মাঝে অভুতপূর্ব ও অকল্পনীয় উন্মাদনা দেখা যায়। মাঠের গ্যালারি কানায় কানায় পূর্ন হয়ে চারপাশে কোন ঠাঁই ছিল না। খেলা দেখতে আসা বহু দর্শক কোনো উপায় না পেয়ে আশেপাশে বাসা- বাড়ি ছাদে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো উপভোগ করেন।
মাঠে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল অঞ্চল- ২ (পুবাইল) এবং অঞ্চল- ৮ (কাশিমপুর)। প্রথম থেকেই দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে টানটান উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।
আয়োজক কমিটি বলেছেন – গাজীপুরবাসীকে মাদক মুক্ত সামাজিক পরিবেশ উপহার দিতে এবং খেলাধুলার এই ধারা অব্যাহত রাখতে টুর্লামেন্টের পরবর্তী সকল ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল গাজীপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্টেডিয়াম ও বড় বড় মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।









