সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১ মিনিটে পড়ুন

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, শুক্রবার রাতে খাগা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার :
শেয়ার করুন