১ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পাওয়া ফলাফলকে জনগণের ঐক্যবদ্ধ রাজনীতির পক্ষে স্পষ্ট বার্তা হিসেবে দেখছে ডেমোক্র্যাটিক পার্টির সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দলটির পক্ষে বারাক ওবামা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মার্কিন জনগণ বিভাজনের পরিবর্তে ঐক্য এবং বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব চান।
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হয়, এবারের নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসাধারণ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এমনকি যেসব এলাকায় জয়ের সম্ভাবনা কম বলে ধারণা করা হয়েছিল, সেখান থেকেও প্রার্থীরা ভালো ফল অর্জন করেছেন।
বিবৃতিতে বলা হয়, বিজয়ের পেছনে বিভিন্ন পটভূমি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও জনসেবার প্রতি অঙ্গীকার, অভিন্ন মূল্যবোধ এবং নিজ নিজ জেলা ও অঙ্গরাজ্যের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তাঁদের এক করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করা দুই দলের হাজার হাজার নির্বাচন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে তাঁদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান মার্কিন প্রশাসনের মেয়াদ শেষ হতে এখনো দুই বছর বাকি। এই সময়ে ডেমোক্র্যাটদের লক্ষ্য হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে যেখানে সম্ভব প্রয়োজনীয় পরিবর্তন আনা, আরও ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করা।
এতে বলা হয়, নির্বাচনের ফলাফলকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণ এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় এখন থেকেই কাজ শুরু করতে হবে।
জেএএ








