সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থান

১ মিনিটে পড়ুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিপুরদী এলাকায় চৈতি গার্মেন্টস সংলগ্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় অবস্থানে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পৌরসভার মেয়র প্রার্থী মোতালেব কমিশনার এবং যুবদল নেতা মোঃ হজরত আলী রানার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের ওই এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের চলাচলের নিরাপত্তা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছেন বলে জানা গেছে।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, রুবেল, ফিরোজ, জহির আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, গার্মেন্টস শ্রমিকরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং সাধারণ মানুষের জানমালের কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তারা মাঠে রয়েছেন। পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ভূমিকা পালন করছেন।


স্থানীয়দের মতে, শ্রমিকদের নিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে, সোনারগাঁয়ের ত্রিপুরদী এলাকায় গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের এ অবস্থান স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

শেয়ার :
শেয়ার করুন