১ মিনিটে পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।









