১ মিনিটে পড়ুন
নওগাঁ জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ দুলাল ইসলাম পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নওগাঁ জেলা পুলিশে আয়োজিত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত মোঃ দুলাল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে নতুন পদে আরও পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।









