মোস্তাফিজুর রহমান শাকিলের আইন পেশায় সফল পথচলা

1 মিনিটে পড়ুন

নরসিংদীর কৃতী সন্তান মোস্তাফিজুর রহমান শাকিল আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোস্তাফিজুর রহমান শাকিলের পিতা মেজবাহউদ্দিন শেখ এবং মাতা রোকেয়া বেগম। তিনি নরসিংদী সদর উপজেলার ভাগদী পশ্চিম পাড়ার বাসিন্দা।
শিক্ষাজীবনে তিনি সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক (এসএসসি) এবং নরসিংদী সরকারি কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে এলএল.বি এবং ২০১৩ সালে এলএল.এম ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় আনুষ্ঠানিকভাবে তাঁর যাত্রা শুরু হয় ২০১৩ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মাধ্যমে। পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০১৭ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্যে নরসিংদীর আইনজীবী সমাজ ও স্থানীয়দের মধ্যে গর্ব ও আনন্দের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন