1 মিনিটে পড়ুন
পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে যোগ দেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল মান্নান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য গৌরব ও অনুপ্রেরণার দিন। দলের আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন পিরোজপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।





