1 মিনিটে পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে নরসিংদী জেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ছাত্র-ছাত্রী ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খায়রুল কবির খোকন এমপি, নরসিংদী-১ এবং যুগ্ম মহাসচিব-বিএনপি কেন্দ্রীয় কমিটি ও সভাপতি-নরসিংদী জেলা বিএনপি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ও চেয়ারম্যান, নওয়েন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি; মনজুর এলাহী এমপি, সাধারণ সম্পাদক, বিএনপি নরসিংদী জেলা শাখা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, প্রশাসক, নরসিংদী জেলা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মো. শহীদুল ইসলাম বাবুল এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, সদস্য সচিব, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. শফিকুল ইসলাম ভিপি আপেল, ভারপ্রাপ্ত আহ্বায়ক, নরসিংদী জেলা কৃষকদল ও সাবেক সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দীপক কুমার বর্মন জি.এস. প্রিন্স, সদস্য সচিব, নরসিংদী জেলা কৃষকদল ও সাবেক সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রদল।
আয়োজক সূত্রে জানা যায়, সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০টা ১০ মিনিটে অতিথিবৃন্দের আসনগ্রহণ, ১০টা ২০ মিনিটে স্বাগত বক্তব্য, ১০টা ৩০ মিনিটে বিশেষ বক্তার বক্তব্য এবং সকাল ১০টা ৫০ মিনিটে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান বক্তার বক্তব্য, ১১টা ৪৫ মিনিটে সভাপতির বক্তব্য এবং দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠিত হবে। সবশেষে দুপুর ১২টা ৩০ মিনিটে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে নরসিংদী জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স অনুষ্ঠানে সকলের উপস্থিতি বিশেষভাবে কামনা করেছেন।







