1 মিনিটে পড়ুন
নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নবনিযুক্ত মো. মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল। এ সময় তিনি পত্রিকার পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় করেন দৈনিক বাংলার নবকণ্ঠের সম্পাদক। এ সময় মনোহরদীর উন্নয়ন, জনসেবা ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়।
নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসান পত্রিকার পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছার জন্য সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেলকে ধন্যবাদ জানান।





