1 মিনিটে পড়ুন
শনিবার সকালে রাজশাহী জেলার তানোর থানা কম্পাউন্ডে তানোর থানা পুলিশের আয়োজনে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি আশিক সাঈদ তানোর থানায় উপস্থিত হলে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
তথ্য সুত্রে জানা যায়, পরবর্তীতে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল রাজশাহী জেলার সম্মানিত ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করেন।
কমিউনিটি পুলিশিং সভায় মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি বলেন, এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং পুলিশকে তথ্য ও সহযোগিতা প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।পাশাপাশি অপরাধের তথ্য দ্রুত পুলিশকে অবহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
সভায় তানোর থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি আশিক সাঈদ তানোর থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত কমিউনিটি পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসপি সার্কেল গোদাগাড়ী মীর্জা আবদুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।





