1 মিনিটে পড়ুন
বুধবার রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ছত্রিশ জুলাই (৫ই আগস্ট) ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী রাজশাহীর গণমানুষের নেতা জননেতা মিজানুর রহমান মিনু।
আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় হলো ”জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের মহান আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, দিবসের শুরুতে সকাল ৮:০০ ঘটিকায় রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে সমাহিত মহান জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বীর শহিদ মো: সাকিব আনজুম এর কবর জিয়ারত করেন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সকাল ৯:০০ ঘটিকায় গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পররবর্তীতে জেলা প্রশাসন, রাজশাহী’র আয়োজনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১:০০ ঘটিকায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তার বক্তব্যে দীর্ঘ সতেরো বছরের অন্যায়,অবিচার,অত্যাচার হামলা মামলা ও শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে গঠন মূলক রাজনীতি ও দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি তার বক্তব্যে “২০২৪ সালের ৩৬ শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন”।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তার বক্তব্যে “স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা সহ এদেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন”।
আলোচনার এক পর্যায়ে “রাজশাহীর প্রধান কার্যালয় নেসকো রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তর প্রশ্নে মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,শুধু নেসকোর প্রধান কার্যালয় নয় রাজশাহীর কোন অফিস রাজশাহী থেকে কোথাও স্থানান্তর করার সুযোগ দেয়া হবেনা এবং এ বিষয়ে কোন আপোষ নাই।”
তিনি আরও বলেন,”আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন আমি পদ লোভী নয়,কোন ঠিকাদার কি বল্লো এতে আমাদের কিচ্ছু যায় আসেনা, তবে নেসকো রাজশাহীতে কর্মরত কতিপয় উর্ধতন কর্মকর্তা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়া স্থানান্তর করা নিয়ে ষড়যন্ত্র করছে তাতে কোন লাভ হবে না।” কারণ “আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজশাহীর মাটি মানুষকে অত্যন্ত ভালোবাসা যেমন ভালবাসতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওবিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ”
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশন এর সম্মানিত প্রশাসক,মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী জেলার জুলাই শহিদ পরিবাররবর্গ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ উপস্থিত ছিলেন।






