যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত আর্ন প্রকল্পেরপ্রকল্প অরিয়েন্টেশন

১ মিনিটে পড়ুন

গাইবান্ধার স্থানীয় সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি কর্তৃক বাস্তবায়িত ব্র্যাক এর পার্টনারশীপে বিশ্বব্যাংকের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর এর ৩০ মাস মেয়াদী “ইকোনমিক অ্যাস্কিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN))” প্রকল্প এর উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মীদের প্রকল্প অরিয়েন্টেশন গতকাল ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়। ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুশীদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, গাইবান্ধার উপপরিচালক মোঃ হুমায়ন কবির, আর্ন প্রকল্পের রংপুর প্যাকেজের টিম লিডার নাজমুল ইসলামসহ ব্র্যাক রংপুর প্যকেজের বিভিন্ন পর্যায়ের বিশেষঞ্জবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পটির লক্ষ্য গ্রামীণ এলাকার শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবকদের, বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন, বিকল্প শিক্ষা, উদ্যোক্তা তৈরী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা। প্রকল্পটির আওতায় রংপুর প্যাকেজ এ ছিন্নমূল মহিলা সমিতি (এস এম এস) এর মাধ্যমে গাইবান্ধা জেলার সদর ও সাদুল্যাপুর উপজেলার সকল ইউনিয়ন এবং গোবিন্দগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রকল্পটির আওতায় ৮২টি ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (VLTC) স্থাপনের মাধ্যমে ১৫ হতে ৩৫ বছর বয়সী যুবদেরকে কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) ১১,৪৮০ জন যুবদের, বিশেষ করে ৬০% নারীদের দক্ষতা উন্নয়ন, বিকল্প শিক্ষা, উদ্যোক্তা তৈরী ও যুবকদের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা হবে।

শেয়ার :
শেয়ার করুন