১ মিনিটে পড়ুন
আজ দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রফট। যেখানে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন।
ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে নাঙ্গাহার কসমিক। সাকিবের পর ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। ডানহাতি এই পেসার খেলবেন টিম পাকতিয়ার হয়ে।
ড্রাফটের এখনো অনেকগুলো ক্যাটাগরি বাকি। ফলে আরো বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে।
ড্রাফটে ৪ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ৩০ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন করে ক্রিকেটার রয়েছেন। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে ৭ ও গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন ক্রিকেটার।
এজেএ









