১ মিনিটে পড়ুন
এক সময় জাতীয় দলে নিয়মিত ডিফেন্ডার ছিলেন ঈসা ফয়সাল। গত দুই বছর তিনি অনিয়মিত। কখনো একাদশে, কখন আবার প্রাথমিক দলও ডাক পান না। এবার সাফ চ্যাম্পিয়নশীপে এক সপ্তাহ অনুশীলনের পর আজ জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন। দলীয় সুত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
থমাস ডুলি বাংলাদেশের কোচ হয়ে আসার পর সান মারিনোতে প্রথম একাদশে খেলেছিলেন ঈসা। এরপর ইন্দোনেশিয়া আসিয়ান কাপের স্কোয়াডে ছিলেন। এবার সাফ স্কোয়াড থেকে বাদ পড়লেন। রোনান ও ইসা বাদ পড়ায় পরবর্তীতে ক্যাম্পে ডাক পাওয়া তাজ উদ্দিন ও আব্দুল্লাহ ওমর সজীব ২৮ জনের দলে ঢুকলেন। বিশ্বনাথ, সোহেল,কাজেমের ব্যথা থাকলেও অনেকটা সেরে উঠার পথে।
১৮ অক্টোবর ২৮ জনের তালিকা সাফে জমা দেওয়ার কথা। বাংলাদেশের কোচ ডুলি ২৮ জনের নাম ফেডারেশনে নির্ধারিত সময়ে দিয়েছেন। যদিও ফেডারেশন এখনো সেই তালিকা দেয়নি সাফে,ম্যানেজারের তথ্য অনুযায়ী। এজন্যই পরে দুই জন ডাকার সুযোগ পেয়েছিল। বাফুফের কাল সাফে তালিকা দেয়ার কথা রয়েছে।
বাংলাদেশ দল আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে। আজ ঢাকায় ভুটান এসেছে। আগামীকাল শ্রীলঙ্কা দুপুরে পৌঁছাবে। ভারত-পাকিস্তানেরও আশার কথা রয়েছে।
এজেএ









