১ মিনিটে পড়ুন
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসাবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার মোঃ কামরুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার ২৬ শে অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস ক্যাডারের কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুল ইসলাম (কোড নাম্বার ১১২৮৬১)সহযোগী অধ্যাপক (অর্থোপেডিকস)শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর, কে হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হযেছে বদলি ও পদয়নকৃত কর্মকর্তাদের আগামী ২৮ শে অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। অনাথায় সংশ্লিষ্ট কর্মকর্তা ২৯ শে অক্টোবর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ)বলে গণ্য হবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন টি জনস্বার্থে জারি করা হয়েছে।
ডাক্তার মোঃ কামরুল ইসলামের এইদায়িত্ব প্রদানের মধ্য দিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর এর
পরিচালনা কার্যক্রমে নতুন দায়িত্ব বন্টন হল।









