১ মিনিটে পড়ুন
উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত ত্বক কে না চান! ত্বকের যত্নে দামি প্রসাধনীর পাশাপাশি অনেকেই ভরসা রাখেন ঘরোয়া উপায়ের ওপর। লেবু, আদা, পুদিনা পাতা ও হলুদ দিয়ে তৈরি একটি পানীয়ও এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়।
সহজলভ্য কয়েকটি উপকরণে তৈরি এই পানীয় শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করতে পারে। ত্বক উজ্জ্বল হয়ে যাবে কিংবা শরীরের ভেতরের সব দূষিত পদার্থ বেরিয়ে যাবে।লেবু, আদা, পুদিনাপাতা, হলুদ ও মধু দিয়ে তৈরি করা যায় সতেজ পানীয়।পানীয় তৈরিতে যা যা লাগবে
এই পানীয় তৈরি করতে প্রয়োজন
এক গ্লাস হালকা গরম পানি, এক চা চামচ লেবুর রস, সামান্য আদা কুচি বা আদার রস, ৮-১০টি তাজা পুদিনাপাতা, এক চিমটি হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মধু। মধু ব্যবহার করা ঐচ্ছিক। ডায়াবেটিস থাকলে অতিরিক্ত চিনি বা মধু গ্রহণের বিষয়ে সতর্ক থাকুন।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে ১ গ্লাস ঈষদুষ্ণ পানি নিন। তাতে আদা কুচি ও পুদিনাপাতা যোগ করুন। পুদিনাপাতা হালকা করে চটকে দিলে পানিতে এর সুগন্ধ ভালোভাবে মিশবে। এরপর এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন।পানি খুব গরম না থাকলে এবার লেবুর রস মেশান। চাইলে স্বাদ বাড়াতে সামান্য মধু যোগ করতে পারেন। সব উপকরণ দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে পান করুন। সবচেয়ে ভালো ফলাফল পেতে সকালে খালি পেটে এটি পান করতে পারেন। ত্বকের যত্নে কীভাবে কাজে লাগতে পারে?লেবুতে ভিটামিন সি রয়েছে, যা শরীরে কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে। আদা ও হলুদে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। পুদিনা পানীয়টিতে সতেজ স্বাদ ও সুগন্ধ যোগ করে। তবে এসব উপকরণ একসঙ্গে পান করলেই ত্বক উজ্জ্বল হবে, ব্রণ দূর হবে কিংবা ত্বকের দাগ মিলিয়ে যাবে। তবে ত্বক সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ।
লেবুর রস বা আদা কারো কারো গ্যাস বাড়াতে পারে। হলুদ ও অন্য উপাদানেও কারো অ্যালার্জি হতে পারে। পানীয়টি খেয়ে অস্বস্তি হলে পান করা বন্ধ করুন। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা, নিয়মিত ওষুধ গ্রহণ বা বিশেষ কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এজেএ









