১ মিনিটে পড়ুন
গাড়িবহরকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি,, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে শুভেচ্ছা জানাতে জড়ো হন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেঘনা টোল প্লাজার সামনে অবস্থান নেন।
তারেক রহমানের গাড়িবহর মেঘনা টোল প্লাজা অতিক্রম করার সময় উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মেঘনা টোল প্লাজা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এ সময় আল মুজাহিদ মল্লিকের সঙ্গে সোনারগাঁও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁরা তারেক রহমানের ফেনী সফরের সফলতা কামনা করেন।নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর গাড়িবহরকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মেঘনা টোল প্লাজার সামনে জড়ো হন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মেঘনা টোল প্লাজার সামনে উপস্থিত হয়েছেন। তাঁর সফর সফল ও সার্থক হোক—এটাই আমাদের প্রত্যাশা। শুভেচ্ছা কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









