১ মিনিটে পড়ুন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবিরকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি মর্যাদাপূর্ণ এ পদক গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, তাঁর বুকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিয়ে দেন।
২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ফয়েজুল কবিরকে এ সম্মাননা প্রদান করা হয়।
তাঁর এ মর্যাদাপূর্ণ অর্জন দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইউনিট প্রধান হিসেবে এ সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জন্যও গৌরব ও অনুপ্রেরণার।
মোহাম্মদ ফয়েজুল কবিরের এ অর্জন আরএমপির সদস্যদের পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি জনসেবায় আরও নিবেদিত হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।









