নরসিংদী শিবপুরের ঐতিহ্যবাহী কুমরাদী মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ মিনিটে পড়ুন

শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী কুমরাদী দারুল উলুম সিনিয়র ফাজিল / ডিগ্রি মাদরাসার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী( ৩) শিবপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, প্রধান আলোচক ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে ও শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি এডভোকেট মাসুদ আলম।

পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার মাস্টার, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, সদস্য সচিব মুকুল সরকার, শিবপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর রোমান, ইটাখোলার বিশিষ্ট ব্যবসায়ী গাজী শাখাওয়াত হোসেন, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সদস্য মইনুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শিবপুর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল খন্দকারসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার :
শেয়ার করুন