স্বাধীনতা সংসদের উদ্যোগে গুনীজন সংবর্ধন অনুষ্ঠিত হয়

১ মিনিটে পড়ুন

গতকাল ঢাকায় শিল্প কলা একাডেমির সংগীত ও নৃত্য কলা মিলনায়তনে স্বাধীনতা একাডেমির উদ্যোগে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংগঠনের ভাইস চেয়ারম্যান একেএম মোশফেকুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল আদালতের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর।বিশেষ অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির প্রো ভিসি অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, জিয়া সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান রেজাবুদ দৌলা চৌধুরী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি ফারজানা চৌধুরী বেবী,বজলুর রহমান ও মিস পিংকী। বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স,মহাসচিব সাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডাঃ তাহমিনা নওরীনকে একজন মানবতাবাদী চিকিৎসক হিসাবে গুনীজন সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার :
শেয়ার করুন