1 মিনিটে পড়ুন
রাজশাহী জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ মামুনুর রশিদ মাদক, সন্ত্রাস চাঁদাবাজি সহ সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
গত ৮/৯/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর ব্যবহৃত সরকারি whatsapp নাম্বারে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা আলোচনাকালে তিনি বলেন, রাজশাহী জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপারগণ সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা গণের সহযোগিতায় ও আমার তত্ত্বাবধানে রাজশাহী জেলা পুলিশের সকল থানা ইউনিটে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি সহ সকল অপরাধ দমনে রাজশাহী জেলা পুলিশ বদ্ধপরিকর এবং এ বিষয়ে সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তিনি প্রসঙ্গক্রমে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তথ্য প্রমাণের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পুলিশী আইনে বিভাগীয় ব্যবস্থা সহ সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ আরো জানান, এ সমস্ত অন্যায় ও অপরাধ দমন করতে সমাজের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন,আমি যোগদান করার পর কিছু বিচ্ছিন্ন ঘটনা পরিলক্ষিত হয়েছে পারিবারিক ও জমীজমা বিষয়কে কেন্দ্র করে ছোটখাটো ঝামেলা গুলোকে নারী নির্যাতন মামলার মত মিথ্যা মামলা সৃষ্টির মাধ্যমে পুলিশ প্রশাসনকে সমালোচনায় ফেলার চেষ্টা করা হচ্ছে,সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত এগুলোর বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুনুর রশিদ ২৮ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং তিনি তার চাকরি জীবনে বিভিন্ন পেশাদারিত্ব বজায় রাখতে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত থেকে দায়িত্ব পালনে সুনাম অর্জন অর্জন করেছেন। তবে তার এই পদক্ষেপ যদি রাজশাহী জেলা পুলিশের সকল ইউনিটে কার্যকর পদক্ষেপ হিসাবে রূপান্তরিত হয় তাহলে রাজশাহীর সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণ শান্তির আলো দেখবেন বলে সমাজের সচেতন নাগরিকগণ আশাবাদী।
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ রাজশাহী জেলা পুলিশকে সুসংগঠিত ও জনবান্ধব করে গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি রাজশাহী জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কেন্দ্রে দায়িত্ব রত ইনচার্জ সমূহের সুদৃষ্টি আকর্ষণ করে নির্দেশক্রমে বলেন, কোন পুলিশ সদস্য যদি মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকে বিশেষ করে মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদেরকে সে পথ পরিহার করে দেশ ও জনগণের সেবাই নিয়োজিত থেকে অপরাধ দমনে কাজ করতে হবে অন্যথায় রাজশাহী জেলা পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশি আইনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার আইন প্রয়োগে অঙ্গীকারবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ।




