নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

1 মিনিটে পড়ুন

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার অতিরিক্ত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের পাঠদান ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের চকলেট উপহার দেন এবং তাদের সঙ্গে বসে ছবি আঁকা দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিক্ষার্থী আমাদের সমাজেরই গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ করা আমাদের সবার কর্তব্য। তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার বলেন, বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। পরিদর্শনকালে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্ত বণিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

শেয়ার করুন