জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ, প্রধান অতিথি মিজানুর রহমান মিনু এমপি

1 মিনিটে পড়ুন

রাজশাহী মহানগরীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা মোহনপুর রাজশাহী-৩ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া দুর্গাপুর,রাজশাহী-৫ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের মাননীয় সাংসদ মাহবুবা হাবিবা, রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজশাহী জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

জমজমাট ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার চেতনায় উদ্বুদ্ধ করে। এমন আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে-এমনটাই প্রত্যাশা।

শেয়ার করুন