1 মিনিটে পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী ও রাজশাহীর জননন্দিত নেতা মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক,মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল,রাজশাহী মহানগর বিএনপির সহ সভাপতি মোঃ ওলিউল হক রানা সহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।





