1 মিনিটে পড়ুন
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (NGDCHSCAA) পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী, রাজশাহীর গণমানুষেরি নেতা জনাব মিজানুর রহমান মিনু এমপি।
গত ২৯ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ শনিবার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, পবা-মোহনপুর আসনের মাননীয় সাংসদ এডভোকেট শফিকুল হক মিলন, আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট বলেন,তিনি দুপুরের লাঞ্চ ও বিশ্রাম কে পরিহার করে এই অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য উঠে এসেছেন যা অনুষ্ঠানের অতিথি বৃন্দ ও সুধী বৃন্দ কে অবাক করে দেয়।
তথ্য সুত্রে জানা যায়, নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ পুনর্মিলনীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে পুনর্মিলনী আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে স্মৃতিচারণ, পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। এতে কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন।





