হাতিরঝিলে আনসারের অভিযানে চোর আটক

1 মিনিটে পড়ুন

ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল, মগবাজার-বাহির রোড সংলগ্ন শিশু পার্কে লোহার অ্যাঙ্গেল চুরির চেষ্টাকালে এক চোরকে আনসার সদস্যদের তৎপরতায় হাতেনাতে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৮ আগস্ট ২০২৬ খ্রি., শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে শিশু পার্ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় কর্তব্যরত আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম তাকে নজরদারিতে রাখেন। কিছুক্ষণ পর সে পার্কে প্রবেশ করে লোহার অ্যাঙ্গেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত আনসার সদস্য মো. মিজানুর রহমান, মো. তামিম ও ফকির সাইফুলের সহযোগিতায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আলিফ। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাইনুনদা গ্রামের মামুন মিয়ার ছেলে।

পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চুরি, ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করে আসছেন। হাতিরঝিলে চুরির চেষ্টা নস্যাৎ করে চোরকে হাতেনাতে আটক করার এ ঘটনা তাদের তৎপরতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ার করুন