1 মিনিটে পড়ুন
রাজশাহী জেলার মোহনপুর থানা আকস্মিক পরিদর্শন করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
তথ্য সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রোজ মঙ্গলবার পরিদর্শনকালে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহনপুর থানার সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং থানার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম, (ক্রাইম অ্যান্ড অপস),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হেলেনা আকতার, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান রাজশাহীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তথ্য প্রেরক,
মোসাঃ সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া সেল, পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহী।





