1 মিনিটে পড়ুন
২৭ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী জেলার সম্মানিত নব যোগাদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণে মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ ফারহান হায়দার।
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শনকালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম @অপস্) এ.টি.এম মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি মিডিয়া) মোসাঃ সাবিনা ইয়াসমিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।





