1 মিনিটে পড়ুন
নরসিংদী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ‘প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ-২০২৬-এর উদ্যোগে আইনজীবীদের অংশগ্রহণে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নরসিংদীর বিজ্ঞ বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান এবং নরসিংদীর বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব আবদুল মান্নান ভূঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ শিকদার।
ফাইনাল খেলাকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি আইনজীবী ও অতিথিরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা।
আয়োজকরা জানান, আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ততার বাইরে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।





