সবুজ বাংলাদেশ গড়তে পীরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

1 মিনিটে পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পীরগাছা বাজারে ২শতাধিক সাধারণ শ্রেণী-পেশার মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে এই প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইনতেফা বালাইনাশক কোম্পানি প্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন মেসার্স আলহাজ্ব সৈয়দ আলী স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানা, আলহাজ্ব মো: মোকসেদ আলী, মেহেদী হাসান,সহ আরো অনেকে।

শেয়ার করুন