1 মিনিটে পড়ুন
রাজশাহীর সোনাদীঘিস্থ সাহেব বাজার মসজিদে তিনবারের সাবেক সফল প্রধান মন্ত্রী আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ শনিবার উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর গণমানুষের নেতা মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ(আরডিএ) এর চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা রাজশাহী কলেজ ও মহানগর মোঃ আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ সভাপতি মোঃ ওলিউল হক রানা, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলু (সাবেক কমিশনার), মোঃ আসলাম সরকার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহীর গণমানুষের অবিসংবাদিত নেতা ও ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সহ সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু সাবেক তিনবারের সফল আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের গুণাবলী তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সভা শেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।





