1 মিনিটে পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসানকে প্রধান উপদেষ্টা করে ৪১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার, (১৩ আগস্ট ২০২৬) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আমিনুল হক (কাকন) এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বি.এম. সায়েম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আমিনুল ইসলাম,
কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল হক (রিয়াজ)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনী।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বাবুল হোসাইন সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নজরুল ইসলাম মামুন।
দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দর্শন বিভাগের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
দর্শন বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান নতুন কমিটির সাফল্য কামনা করে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন।





