1 মিনিটে পড়ুন
নরসিংদীর শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন ও গৃহিণী রোকসানা আক্তার সুমির দ্বিতীয় কন্যা আসফা আফসিন দিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে সে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
এবারের এসএসসি পরীক্ষায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছে। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। ২০২৫ সালেও প্রতিষ্ঠানটির ৩২০ জন পরীক্ষার্থী সবাই জিপিএ-৫ অর্জন করেছিল। এবারের ফলাফলে সেই সাফল্যের ধারাবাহিকতা আরও দৃঢ় হয়েছে।
আসফা আফসিন দিয়ার বাবা মো. আলতাফ হোসেন ও মা রোকসানা আক্তার সুমি মেয়ের এ সাফল্যে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে তারা মেয়ের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও সুন্দর ভবিষ্যতের জন্য আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও সব শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন।
আসফা আফসিন দিয়া মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত ডা. মো. শাহাবুদ্দিন আহমেদের নাতনি। তার এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
-শান্ত





