রাজশাহী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

1 মিনিটে পড়ুন

০৯ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ রবিবার রাজশাহী জেলা পুলিশ লাইন্স ডিল সেডে পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডের অভিবাদন গ্রহণ করেন,রাজশাহী জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণপূর্বক সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এসময় কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল আলীম, আরআই, পুলিশ লাইন্স, রাজশাহীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তথ্য প্রেরক, মোসাঃ সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া, পুলিশ সুপারের কার্যালয় রাজশাহী।

শেয়ার করুন